ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর দারুস সালামে ২ যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন আহমেদ নগর এলাকায় অজ্ঞাত  দুই যুবককে প্রকাশ্য দিবালোকে নৃশংশভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেবিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার (৩১ মে) দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান   ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে  দারুসসালাম থানাধীন গাবতলী টু বাবুবাজার বেড়িবাঁধ সংলগ্ন আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে সংবাদ পাই। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করে ঘটনাস্থলে আসি। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

ads
ads
ads

Our Facebook Page

↑